প্রোগ্রামিং এর মৌলিক বিষয় সমূহ
Variables
ভেরিয়েবল হলো মেমরি বা র্যাম-এর নামযুক্ত স্থান যেখানে ডেটা সংরক্ষণ করা হয়। একটি প্রোগ্রামে ভেরিয়েবলের মান প্রয়োজন অনুসারে পরিবর্তিত হতে পারে। উদাহরণ: int age = 25;
অথবা
ভ্যারিয়েবল হচ্ছে একটি নাম, যা দিয়ে কম্পিউটারের মেমরিতে কোন ডেটা রাখা হয়। এ ডেটা হতে পারে নিউম্যারিক (যে কোন সংখ্যা) অথবা একটি character (a,b,c..Z)। এ ভ্যারিয়েবল এর মধ্যে কি ধরনের ডেটা রাখব আমরা তাই হচ্ছে ডেটা টাইপ।
ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়:
১. ভেরিয়েবল নাম শুরু করতে হবে অক্ষর বা আন্ডারস্কোর দিয়ে
| ভুল | সঠিক |
| 1name = "Rahim" | name1 = "Rahim", _name = "Karim" |
২. ভেরিয়েবল নামের মধ্যে ফাঁকা স্পেস থাকা যাবে না
| ভুল | সঠিক |
| first name = "Rahim" | first_name = "Rahim" |
৩. ভেরিয়েবল নাম হতে হবে অর্থবহ
| খারাপ অভ্যাস | ভালো অভ্যাস |
| x = 25 , y = "Rahim" | age = 25, student_name = "Rahim" |
৪. রিজার্ভড ওয়ার্ড ব্যবহার করা যাবে না
প্রতিটি প্রোগ্রামিং ভাষায় কিছু শব্দ আগে থেকেই সংরক্ষিত থাকে (যেমন if, for, class)। এগুলো ভেরিয়েবল নামে ব্যবহার করলে এরর হবে।
| ভুল | সঠিক |
| class = "A" | class_name = "A" |
৫. ক্যামেল কেস ও স্নেক কেস ব্যবহার করুন
Snake Case: student_name, total_amount
Camel Case: studentName, totalAmount
উভয়টাই প্রোগ্রামিং-এ জনপ্রিয়। তবে পাইথনে বেশি ব্যবহৃত হয় snake_case, আর জাভাস্ক্রিপ্টে বেশি ব্যবহৃত হয় camelCase।
ভেরিয়েবলের প্রকারঃ
- লোকাল ভেরিয়েবল
- গ্লোবাল ভেরিয়েবল
- স্টেটিক ভেরিয়েবল
- অটোমেটিক ভেরিয়েবল
- এক্সটানাল ভেরিয়েবল
লোকাল ভেরিয়েবলঃ একটি নিদিষ্ট এরিয়া মধ্যে কাজ করে এবং এক্সেস করা যায়। { } বন্দনির মাঝের অংশটুকুকে ভেরিয়েবল স্কোপ বলে।
void bncodeing() { int number = 10; //Local Variable }
গ্লোবাল ভেরিয়েবলঃ ফাংশন এর উপরে ডিক্লিয়ার করে প্রোগ্রামের সকল জায়গার থেকে এক্সেস করা যায়।
int Glo_variable = 20; //Global Variable
void bncodeing() {
int number = 10; //Local Variable
}
স্টেটিক ভেরিয়েবলঃ static কিওয়ার্ড ব্যবহার করে ঘোষাণা করা হয়। ফাংশন কল করলে ইক্রিমেন্ট ভেল্যু(৩০, ৩১, ৩২, ৩৩……) পাওয়া যায়।
int Glo_variable = 20; //Global Variable
void bncodeing() {
int number = 10; //Local Variable
static S_number = 30; //Static Variable
}
অটোমেটিক ভেরিয়েবলঃ auto কিওয়ার্ড ব্যবহার করে ঘোষাণা করা হয়। ডিফল্ট ভেরিয়েবল হিসাবে কাজ করে।
int Glo_variable = 20; //Global Variable
void bncodeing() {
int number = 10; //Local Variable
static S_number = 30; //Static Variable
auto int Auto_number =40;//automatic variable
}
এক্সটানাল ভেরিয়েবলঃ একটি ভেরিয়েবল অনেক গুলি সি ফাইলে ব্যবহার করতে এক্সটানাল ভেরিয়েবল ব্যবহার করা হয়।
extern int number = 10;//external variable (also global)
#include "outfile.h"
#include <stdio.h>
void bncodeing(){
printf("Global variable: %d", global_variable);
}
Operators
মান বা ভেরিয়েবলের উপর নির্দিষ্ট কাজ বা অপারেশন করার জন্য ব্যবহৃত প্রতীক।
প্রকারভেদ | কাজ | উদাহরণ |
| অ্যারিথমেটিক | গাণিতিক কাজ: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ | +, -, *, /, % |
| রিলেশনাল | দুটি মানের মধ্যে সম্পর্ক বা তুলনা করা। | <, >, <=, >=, ==, != |
| লজিক্যাল | একাধিক শর্তের মধ্যে লজিক্যাল অপারেশন করা। | AND (&&), OR (||), NOT (!) |
| অ্যাসাইনমেন্ট | একটি ভেরিয়েবলে মান বরাদ্দ করা। | =, +=, -= |
| ইউনারি | সাধারণত মান বাড়ানো, কমানো, বা একটি সংখ্যার চিহ্ন পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়। | ++, -- |
| বিটওয়াইজ | এগুলি সাধারণত দ্রুত গণনা, ডেটা এনক্রিপশন/ডিক্রিপশন, ফ্লাগ বা পারমিশন ম্যানিপুলেশন, এবং হার্ডওয়্যার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। | &, |, <<, >>, ~, ^ |